সহজেই আপনার একটি ইউটিউব চ্যানেল তৈরী করুন +
কিভাবে সহজেই আপনি নিজে আপনার একটি ইউটিউব চ্যানেল তৈরী করবেন
আপনি জানেন কি ১২২ মিলিয়ন ব্যক্তি দৈনিক YouTube এ সক্রিয় থাকে এবং দৈনিক প্রায় ১ (এক) বিলিয়ন ঘন্টা বিভিন্ন ধরণের ভিডিও দেখা হয়ে থাকে এ YouTube থেকে। ক্রমাগত YouTube -এ অনেক অনেক মানুষ প্রতিদিন যুক্ত হচ্ছে।
এখানে আমরা কিভাবে একটি Interesting এবং Effective YouTube চ্যানেল খুলতে হয় তা শিখব।
একটি YouTube চ্যানেল তৈরী করা খুব একটা কঠিন নয়। ইউটিউব ভিডিও তৈরি করার জন্যও আপনার ব্যয়বহুল ভিডিও রেকর্ড করার সরঞ্জাম বা খুব বেশী অভিজ্ঞতার প্রয়োজন নেই৷ নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে আপনি এখনই একটি YouTube চ্যানেল খুলতে পারবেন।
ইউটিউব চ্যানেল তৈরী করতে প্রথমেই আপনার একটি গুগল একাউন্ট থাকতে হবে। যা আপনার ব্যক্তিগত এবং শুধুমাত্র আপনার জানা পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত।
এবার যে কোন ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিন। এ্যাড্রেস বারে টাইপ করুন- youtube.com এবং কী-বোর্ড হতে এন্টার কী চাপ দিন অথবা এখানে ক্লিক করুন।
এরপর ডান দিকে সাইন ইন দেখতে পাবেন, সেখানে ক্লিক করে আপনার ইমেইলটি দিন এবং Next এ ক্লিক করে পাসওয়ার্ড দিন। এবার ডান দিকের একাউন্ট আইকনটিতে ক্লিক করুন। এবার Create a Channel অপশনে ক্লিক করুন।
এবার চ্যানেল Name বক্সে আপনার কাঙ্খিত চ্যানেল নাম দিন এবং Create Channel -এ ক্লিক করুন।
এবারে আপনাকে নিচে দেখানো পেজটিতে নিয়ে যাওয়া হবে। এবার আপনার চ্যানেলকে Professional ও Attractive ভাবে তৈরি করতে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুন।
এখানে Customize Channel অপশনে ক্লিক করুন।
এর পর Branding ট্যাবে ক্লিক করে আপনার Profile পিকচার সংযুক্ত করার জন্য আপলোড অপশনে ক্লিক করুন। আপনাকে একটি JPG, BMP, PNG বা নন-অ্যানিমেটেড GIF, 800 x 800 পিক্সেলের ছবি সিলেক্ট করতে বলা হবে। যা আপনার YouTube চ্যানেল আইকন হিসেবে ব্যবহার হবে। ছবিটি ছোট আকারে এবং একটি বর্গাকার এবং একটি বৃত্তাকার উভয় ক্ষেত্রেই এটি প্রদর্শিত হবে।
তার নিচে আপনি দেখতে পাবেন Banner Image অপশন। এখান হতে আপনার চ্যানেলের জন্য আপনার চ্যানেল অনুযায়ী বেশ মানানসই একটি আকর্ষণীয় YouTube চ্যানেল আর্ট যেটার সাইজ কমপক্ষে 2048 x 1152 পিক্সেল এর একটি ছবি আপলোড দিয়ে নিন। এটি আপনার চ্যানেলকে অধিক আকর্ষণীয় করে তুলবে।
এর পর আপনাকে যেতে হবে Basic Info অপশনে। এখানে আপনি আপনার চ্যানেলের নাম সংশোধন, সংযোজন করে নিতে পারবেন। তার নিচে পাবেন Description। এটি অত্যন্ত জরুরী একটি বিষয়। আপনার ইউটিউবটি চ্যানেলটি কি বিষয়ের উপর তা নিয়ে কিছু তথ্য এখানে সংযোজন করুন। এর পর ডান দিকের Publish বাটনে ক্লিক করুন।
এরপর আপনার চ্যানেলের জন্য আরো কিছু সেটিংস কাস্টমাইজেশন করতে আপনাকে আপনার চ্যানেল এর বাম দিকের নীচে Settings আইকনে ক্লিক করতে হবে।
তারপর Settings শিরোনামের একটি পপ-আপ প্রদর্শিত হবে। এখান থেকে বাম দিকে Channel অপশনে ক্লিক করে Country সিলেক্ট করে নিন। তার নিচে Keyword বক্সে আপনার চ্যানেল সম্পর্কে কিছু Keyword দিন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেল বিষয়ক যেকোন মূল Keyword মাথায় রাখুন এবং YouTube সার্চ করার সময় লোকেরা আপনাকে খুঁজে পেতে সাহায্য এমন Keyword এখানে ব্যবহার করেছেন কিনা তা নিশ্চিত করুন। প্রতিটি keyword দেবার পর কমা (,) দিন। পরিশেষে Save এ ক্লিক করুন।
এখন আপনার YouTube চ্যানেলটি ভিডিও আপলোডের জন্য তৈরী।
আপনি কোন ধরণের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন সে বিষয়ে পরিকল্পনা করুন। আপনার ভিডিও এর বিষয়বস্তু নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার ভিডিওটিকে হতে হবে খুব ভাল কোয়ালিটির, তথ্যবহুল এবং আনন্দদায়ক। কোন ব্যক্তি যেন একবার দেখলেই আবার আপনার চ্যানেলে বার বার তা দেখতে আসে।
আপনি শিক্ষামূলক কোন ভিডিও তৈরী করতে পারেন। ইউটিউবে অনেক মানুষই আসে নতুন কিছু শিখতে। "How to" এ ধরণের বিষয়গুলি সার্চ করে অনেকেই। সুতরাং এই ধরণের আগ্রহী ব্যক্তিদের লক্ষ্য করে আপনি "How to" বিষয়ক শিক্ষামূলক ভিডিও তৈরী করতে পারেন।
নতুন নতুন প্রযুক্তিগত বিষয়ক ভিডিও তৈরী করতে পারেন বা কোন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক যেমন কিভাবে Photoshop বা Illustrator অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করবেন। ফটোশপ বা ইলাস্ট্রেটর এর টুলগুলোর পরিচিতি। কোন টুল দিয়ে কোন ধরণের কাজ হয় ইত্যাদি।
আপনার ব্যবসায়িক পণ্যের ভালমন্দ দিক, বাজার দর, কি কি কোয়ালিরটির পণ্য আপনার প্রতিষ্ঠানে পাওয়া যায় এ বিষয়েও ভিডিও বানানো যেতে পারে। এতে করে আপনার প্রতিষ্ঠানের প্রচার ও প্রসার বাড়বে। আপনার প্রতিষ্ঠানের পণ্যটি কেমন করে সঠিকভাবে খুলতে হবে, কিভাবে সেটআপ করতে হবে, কিভাবে পণ্যটি ব্যবহার করলে ভাল ফলাফল পাওয়া যাবে ইত্যাদি বিষয়গুলি নিয়েও কিন্তু ভিডিও তৈরী করতে পারেন।
আপনার ভিডিওগুলি যেন দর্শকদের জন্য আকর্ষণীয় হয় সে বিষয়ে বিশেষ খেয়াল রেখে ভিডিও তৈরি করতে হবে। মনে রাখবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পরিচয়ের সাথে মানানসই অনুপ্রেরণামূলক এবং আপনার প্রতিষ্ঠানের ভাবমুর্তি দর্শকদের সাথে যোগাযোগের জন্য উপযুক্ত একটি মাধ্যম হলো আপনার ইউটিউব চ্যানেল।
বিনোদনমূলক ভিডিও তৈরী করেও আপনি আপনার দর্শকদের নিকট আপনার প্রতিষ্ঠানের পরিচয় করিয়ে দিতে পারেন। ইউটিউব দর্শকদের আগ্রহ পূরণ করে এমন Funny Video তৈরী করেও প্রচুর দর্শক আপনার চ্যানেলে যুক্ত করে আপনি আপনার পণ্যগুলির প্রচার করতে পারেন। Comedy Video গুলো দর্শকদের মনোযোগ আকর্ষণ করার সেরা উপায়গুলির মধ্যে একটি। Comedy Video গুলি শুধুমাত্র বিনোদনের জন্য নয়, পণ্য বিক্রির জন্যও বিশেষভাবে দুর্দান্ত হতে পারে৷
এবার আপনি YouTube ভিডিও আপলোড করুন।
এতক্ষণে আপনি একটি YouTube চ্যানেল তৈরি করার জন্য সমস্ত মৌলিক বিষয়গুলি করে ফেলেছেন এবং আপনার ভিডিওগুলি তৈরি এবং সম্পাদনাও করে নিয়েছেন। এখন ভিডিওটি আপনার চ্যানেলে আপলোড করার পালা।
ভিডিও আপলোড করার জন্য উপরে নির্দেশিত বাটনে ক্লিক করুন।
প্রদর্শিত ফরমের Select Files অপশনে ক্লিক করুন। এবার আপনার কম্পিউটার হতে ভিডিও ফাইলটি সিলেক্ট করে নিন। আপনার ভিডিও আপলোড হওয়া শুরু হবে। YouTube আপনার ভিডিও আপলোড করার পর আপনাকে YouTube Studio -তে নিয়ে যাবে বা YouTube Studio আপনার সামনে দেখানো হবে। যেখানে আপনি আপনার ভিডিওর বিস্তারিত বিবরণ সম্পাদনা করতে পারবেন। এখানে আপনার ভিডিওটি কি বিষয়ের উপর তার Title, Description, Thumbnail আপলোডসহ ভিডিওটির Keyword ইত্যাদি সম্পাদনা করতে পারবেন।
আপনার আপলোড করা ভিডিওগুলি YouTube সার্চ এর শীর্ষে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি মিনিটে প্রায় 500 ঘন্টার ভিডিও YouTube-এ আপলোড করা হয়ে থাকে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে আপনাকে কিছু প্রয়োজনীয় সেটিংস ঠিক করে নিতে হবে। সেই সাথে আপনার ভিডিওটি হতে হবে ভাল মানসম্পন্ন।
আপনার ভিডিওর প্রতিটি উপাদান, ভিডিওর Title থেকে শুরু করে Description থেকে Keyword পর্যন্ত এ বিষয়গুলো আপনার ভিডিওটি ইউটিউবে সার্চের ফলাফলে কিভাবে প্রদর্শিত হবে তার উপর অনেক অনেক বেশী প্রভাব রাখে।
আপনার চ্যানেলের দর্শকদের আপনার ভিডিও সম্পর্কে মন্তব্য করতে উৎসাহিত করুন, Subscribe করতে অনুরোধ জানান, শেয়ার করার জন্য অনুরোধ করুন, অথবা তাদের দেখা শেষ করার পরে লাইক বাটনে চাপ দিতে বলুন। এতে করে আপনার Channel Search Rank বৃদ্ধি পাবে৷
আপনার ভিডিওর মানের উপর নির্ভর করে আপনার ভিডিওর ভিউ বাড়বে। যখন ইউটিউব আপনার Rank নির্ধারণ করে, তখন এটি আপনার ভিডিওর View গণনাকেও বিবেচনা করে থাকে। আপনার ভিডিওতে কতটা ভিউ হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ।
আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলকে প্রচার ও প্রসারিত করতে চান তবে নিয়মিত নতুন নতুন ভিডিও আপলোড করুন। এটি খুবই গুরুত্বপূর্ণ যে, আপনি নিয়মিত ভিডিও তৈরি করছেন। আপনার YouTube চ্যানেলটি রাতারাতি সফল হবে, এমন ধারণা না করাই ভাল। তাই নিয়মিত ভিডিও আপলোড করতেই থাকুন। সেই সাথে আপনার আপলোড করা ভিডিওগুলি আপনার অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন। আপনি আপনার ভিডিওগুলিকে Instagram, Facebook বা TikTok -এর মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করতে পারেন। এতেকরে আপনার তৈরী করা ইউটউব চ্যানেলটি দ্রুত সমৃদ্ধ হবে এবং আপনার তৈরী করা ভিডিওটি সম্পর্কে বিভিন্ন মতামত পেতে থাকবেন। আপনি সেই মতামতগুলিকে ভালভাবে পর্যবেক্ষণ করুন, মতামত প্রদানকারীদের সাথে কথোপকথন করে পরবর্তী পদক্ষেপ গ্রহন করুন।
আপনি যদি এই সমস্ত পদক্ষেপগুলি সঠিকভাবে অনুসরণ করেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশী।
সব সময় অন্যান্য সফল YouTubers থেকে শিখুন, বিভিন্ন বিষয়ে আপনার চ্যানেল এর সাথে তাদের চ্যানেল এর তুলনা করুন। আপনার চ্যানেলের দর্শকদের কাছ থেকে তাদের প্রতিক্রিয়া শুনুন। সর্বোপরি নিজস্ব কিছু অভিজ্ঞতা, দক্ষতা, বিচক্ষণতা ও নিরলস প্রচেষ্টা আপনার YouTube চ্যানেলটিকে একদিন অনেক এগিয়ে নিয়ে যাবে।









আমি খুলতে পেরেছি